1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
গোবিপ্রবির ৬ বাস অচল, বিআরটিসিতে বাড়তি ব্যয় জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্টের বিচারক জবি অধ্যাপক রাবির সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, সমালোচনা নেপালে প্রাকৃতিক দুর্যোগ : রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক রাশেদ আল মামুন জাকসুর জব ফেয়ারে মিলবে ৭ শতাধিক চাকরির সুযোগ হজমের সমস্যায় স্বস্তি দেবে যে ৪ পানীয় ১৯ বছরের ছোট ‘প্রেমিককে’ নিয়ে চর্চায় মালাইকা ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডান-আমিরাতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || বায়ুদূষণে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে আজ (রোববার) ঢাকার অবস্থান শীর্ষে। এদিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ২৯০।

বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান।

তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এই প্রতিবেদন লেখার সময়ে ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু। ২০৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের দিল্লি। আর ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৪৩ দশমিক ১ গুণ বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT