1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক রাশেদ আল মামুন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সৌরবিদ্যুতে ঝুঁকলে বাড়তি ৫ কোটি টাকার ঋণ অভিনয় যে গুনাহর কাজ তা বুঝতে পেরেছে, পপিকে নিয়ে জয় নিজের ফর্মে ফেরার কৃতিত্ব রিয়াদ-ইমরুলকে দিলেন সাব্বির ব্রিজের নিচে বসে গল্প করছিলেন ইউপি চেয়ারম্যান, মুখোশধারীদের হামলা সাফজয়ী রজনীর এখন জীবন যুদ্ধে অসহায় হিমায়িত খাদ্য রপ্তানিতে বিশেষ তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা গোবিপ্রবির ৬ বাস অচল, বিআরটিসিতে বাড়তি ব্যয় জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্টের বিচারক জবি অধ্যাপক রাবির সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, সমালোচনা নেপালে প্রাকৃতিক দুর্যোগ : রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের

সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক রাশেদ আল মামুন

সিকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মুহাম্মদ রাশেদ আল মামুন

সিকৃবি প্রতিনিধি || সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ রাশেদ আল মামুন। বুধবার (৩০ আগস্ট) তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আসাদ-উদ-দৌলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যাপক মুহাম্মদ রাশেদ আল মামুনকে প্রক্টর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন প্রক্টর অধ্যাপক মুহাম্মদ রাশেদ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং তাদের প্রয়োজন ও সমস্যার কথা নির্ভয়ে তুলে ধরতে পারে, সে পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি ইতিবাচক বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে চান। সব শিক্ষার্থীকে সমানভাবে সম্মান ও গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিচয়, মতামত কিংবা ভিন্নতার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলেও জানান তিনি।

একইসঙ্গে, ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান নতুন প্রক্টর।

অধ্যাপক মুহাম্মদ রাশেদ আল মামুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিএইউ) থেকে কৃষি প্রকৌশলে বিএসসি এবং ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজিতে পিএইচডি এবং কিউশু বিশ্ববিদ্যালয় থেকে স্মার্ট অ্যাগ্রিকালচারে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

বর্তমানে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT