1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আবার ইসির অধীনে এনআইডি : রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

আবার ইসির অধীনে এনআইডি : রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি নতুন অধ্যাদেশ জারি করেছেন, যার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবার নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ফিরিয়ে দেওয়া হলো। ‘নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯’ সংশোধন করে এ অধ্যাদেশে এনআইডি-সংক্রান্ত তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণের দায়িত্ব ইসিকে দেওয়া হলো।

গত ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এটি অনুমোদন করে, যার ভিত্তিতে ৫ অক্টোবর রাতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।

এই অধ্যাদেশে মূলত দুটি ধারা সংশোধন করা হয়েছে। ধারা ৩ (৪): নতুনভাবে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

ধারা ৪ (২) (ক): এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে এখন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই অধ্যাদেশ কার্যকর করতে হলে ২০২৩ সালে করা সেই আইন বাতিল করতে হবে, যার মাধ্যমে এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছিল।

এর আগে আওয়ামী লীগ সরকার ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ এর মাধ্যমে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়। তবে, ইসি বরাবরই এনআইডি নিজের অধীনে রাখার পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি সেই আইন বাতিলের সুপারিশ করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT