1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে
মারা যাওয়া দুই বন্ধু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- আহমেদ রোমান (৩৫) ও মুজিবুল হক দুর্জয় (৩৫)। তারা সম্পর্কে বন্ধু। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর থানায়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রোমান ও দুর্জয় মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। আব্দুল্লাহপুর এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT