1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত, ট্রেন চলাচল বন্ধ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে ৩৫ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, “ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মেট্রোরেলের ৩৫ নম্বর পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।”

তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট থেকে জানা গেছে তার বাড়ি শরীয়তপুর।

এর আগেও গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT