1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ময়মনসিংহে শ্বশুর বাড়িতে জামাতা-নাতি খুন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

ময়মনসিংহে শ্বশুর বাড়িতে জামাতা-নাতি খুন

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে
নিহতদের স্বজনের আহাজারি

ময়মনসিংহ প্রতিনিধি || ময়নসিংহের হালুয়াঘাটে গভীর রাতে শ্বশুর বাড়ি থেকে জামাতা ও নাতির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জোড়া হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- জামাতা রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নুরিয়া খাতুন (৭)। রতন মিয়া পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ির আমির হোসেনের ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সাথে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন।

এদিকে স্বামী সন্তানকে রেখে বছর দুই এক আগে দুবাই চলে যান জুলেখা। ২০২৪ সালে ছুটি কাটিয়ে আবার ফিরে যান জুলেখা। সম্প্রতি ফের ছুটিতে বাড়িতে আসেন তিনি। স্বামী রতন এবার তাকে বিদেশ না যেতে বলেন। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। রতনের পরিবারের অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে রতন ও তার মেয়েকে হত্যা করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT