1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত

সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে
সহকারী অধ্যাপক আখতার উল

সাভার প্রতিনিধি || ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করতেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে নিহত আখতারুল আলম সিএনজি চালিত অটোরিকশাযোগে রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে চিকিৎসকরা তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুপুরের দিকে তার মরদেহ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে জানাযা শেষে দাফনের জন্য মরদেহ টাঙ্গাইলের ধনবাড়িতে নেওয়া হয়েছে।

গণস্বাস্থ্যকেন্দ্রের রেজিস্ট্রার রতন কুমার বলেন, “দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিল। মৃত্যুর মুহূর্তেই হাসপাতালে আনা হয়। আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন। এরপর তিনি মারা যান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT