1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে তিনি ব্রিফ করবেন।

এর আগে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। যদিও কর্মসূচিতে আলোচনার এজেন্ডা উল্লেখ করা হয়নি।

উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র বলছে, রাষ্ট্রীয় দায়িত্ব, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলোতে উপদেষ্টার বক্তব্যে আসতে পারে।

সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, এ দুটি বিষয় নিয়েও তিনি মতামত জানাতে পারেন।

দেশজুড়ে যখন নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, তখন উপদেষ্টার এই জরুরি ব্রিফিং রাজনৈতিক অঙ্গনে নতুন আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয় তিনি আজ সংবাদ সম্মেলনে ঠিক কী বার্তা দিতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT