1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি || সংবাদ প্রকাশের জেরে জয়পুরহাটে এনটিভি অনলাইনের প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য নুর বানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বিকেলে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি এনটিভি অনলাইনে ‘মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার’ শিরোনামের একটি সংবাদ প্রকাশ হয়। এরপরই দুই জনপ্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন বলেন, ‘‘ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই জনপ্রতিনিধি মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।’’

সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, ‘‘সংবাদ প্রকাশের জেরে আমার ওপর হামলা চালানো হয়েছে। এটি গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’’

পাঁচবিবি থানার ওসি ইমায়েদুল জাহেদী বলেন, ‘‘সাংবাদিকের ওপর হামলার অভিযোগে মামলার পরই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে মামলার অপর আসামি পুরুষ ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT