1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মগডালে অজগর - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মগডালে অজগর

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি || মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের মগডাল থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। এটি দীর্ঘদিন ধরে ওই এলাকার আশপাশের বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে সাবার করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (১০ সেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের সিন্দুরখান রোডের পাশে গাছের মগডাল কেটে অজরটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। পরে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্বপন দেব সজল জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টার দিকে সিন্দুরখান রোডের একটি গাছের মগডাল পেঁচিয়ে থাকা অজগরটি নিচে রাস্তার দিকে মুখ বের করে থাকিয়ে থাকে। সেই সাথে হিস হিস শব্দ করছিল। তা পথচারীদের চোখ পড়ে। ভয়ে সবাই একত্রিত হয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন জড়ো হন। অনেকে অজগরটিকে লক্ষ্য করে গাছের ডালে ইট-পাটকেল মারেন। বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেবকে জানলে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। তারা বিদ্যুতের লাইন বন্ধ করে গাছের মগডালে উঠে গাছের ডাল কেটে অজগরটিকে মাটিতে নামান। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, অজগর সাপটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে আসছিল। এটি ধরা পড়ায় খুশি এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT