1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধার মৃত্যু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে
আগুন লেগে পুড়ে যাওয়া আসবাবপত্র।

শরীয়তপুর প্রতিনিধি || শরীয়তপুরের রুদ্রকরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুন নাহার (৮৫) নামের এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন।

স্বজন ও এলাকাবাসী সূত্র জানায়, ৩০ বছর আগে স্বামী মোসলেম সরদার মারা যাওয়ার পর কামরুন নাহার ঘরটিতে একাই বসবাস করতেন। শনিবার ভোররাতে ঘরটিতে আগুন লাগলে তিনি ঘরের মধ্যেই পুড়ে মারা যান। ধারণা করা হচ্ছে শীত নিবারণ করতে মাটির মালসায় জ্বালানো আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

নিহতের প্রতিবেশী আব্দুস সালাম বলেন, “ভোরের দিকে ছেলের চিৎকারে ঘুম ভাঙে। উঠে দেখি কাকির ঘরে আগুন লেগেছে। পরে বালতি আর মোটরের সাহায্যে আগুন নেভাই। ততোক্ষণে কাকি পুড়ে মারা যান। ঘরটিতে বিদ্যুতের লাইন ছিল না। কাকি ঘরে ল্যাম্প আর মালসা জ্বালাতেন। ধারণা করছি মালসার আগুন থেকেই ঘরে আগুন লেগে যায়।”

স্থানীয় ইউপি সদস্য সাঈদ শেখ বলেন, “তার কোনো ছেলে সন্তান নেই। আগের ঘরের সাতটি মেয়ে ছিল। তাদের সবার বিয়ে হয়ে গেছে। উনি ঘরে একাই বসবাস করতেন। উনার স্বামীর কিছু সম্পত্তি ছিল, এছাড়া প্রতিবেশীরা উনাকে খাবার দিতেন। কাল রাতে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT