1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টায় গ্রেপ্তারে আল্টিমেটাম এনসিপির - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টায় গ্রেপ্তারে আল্টিমেটাম এনসিপির

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি || ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও মশাল মিছিল থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা শরীয়তপুর-ঢাকা সড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখে।

অবরোধকারীদের অভিযোগ, নির্বাচনি তফসিল ঘোষণার পরদিনই এই হামলা ইন্টেরিম গভর্নমেন্টের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে তুলে ধরেন তারা।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার, জেলা যুব শক্তির আহ্বায়ক কাওসার মৃধা, জাতীয় ছাত্র শক্তির সদস্য ইয়াসিন মুন্সি, তাসকিন আহমেদ রায়হান (অন্তর), রাহিম কালাম,সুরভি রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT