1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন সিদ্ধ চাল - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন সিদ্ধ চাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চালের প্রতি কেজি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর অংশ হিসেবে সরকারি খাদ্য মজুত বাড়ানো এবং বিতরণ ব্যবস্থা সচল রাখতে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়।

এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে সব কটি প্রস্তাবই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি মেট্রিক টন চাল সরবরাহ করবে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলারে।

এই হিসাবে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT