1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে টাঙ্গাইলে গ্রেপ্তার ১৮ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে টাঙ্গাইলে গ্রেপ্তার ১৮

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ১৮ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলাজুড়ে এ অভিযান চালানো হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমজাদ হোসেন (৫৫), ফেরদৌস আলম পাহাড়ী (৪৫), শরীফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দা তানিয়া ইসলাম (৪৫), তারিফুল ইসলাম (৩৭) ফজলুল হক (৫০), আব্দুল হোসেন (৩২), মো. রাসেল (২৩) ওয়াদুদ রহমান শাহীন (৫১), এম. এ. হাকিম তালুকদার (৫৫), হৃদয় আহমেদ (২৮), মো. শামীম (৪৬), তাহসিন হোসেন আলীফ (২০), তপু মন্ডল (২২), মো. জুয়েল (২৫), রিপন মিয়া (৫০) ও মিনহাজ উদ্দিন (৫০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯, দ্য পেনাল কোড, ১৮৬০, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং দি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT