1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিচারিক কমিটির নিরাপত্তায় অস্ত্রধারী পুলিশ নিয়োগের নির্দেশ ইসির - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিচারিক কমিটির নিরাপত্তায় অস্ত্রধারী পুলিশ নিয়োগের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনি অপরাধের দ্রুত বিচারের লক্ষ্যে দেশের ৩০০ সংসদীয় আসনে গঠিত ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’র নিরাপত্তা জোরদারে অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন।

বুধবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত অনুসন্ধান ও বিচারিক কমিটিগুলোর কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, নির্বাচনি দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি অনুসন্ধান ও বিচারিক কমিটির সঙ্গে পুলিশ বাহিনীর দুইজন অস্ত্রধারী সদস্য নিয়োগের জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এছাড়া, কোনো অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়নের ব্যবস্থাও গ্রহণ করতে বলা হয়েছে।

ইসি জানায়, আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহযোগিতায় এসব কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, গঠিত ৩০০টি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই কমিটির কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন এবং নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT