1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পঞ্চগড়ে ২ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পঞ্চগড়ে ২ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি || জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেসার্স এম এম এল ব্রিক্স এবং মেসার্স এস এ আর ব্রিক্স ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ।

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। ফায়ার সার্ভিস, আনসার ও পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

ইউসুফ আলী বলেন, ‘‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT