1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইসির সঙ্গে আজ ৩ বাহিনীর প্রধানদের বৈঠক - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ইসির সঙ্গে আজ ৩ বাহিনীর প্রধানদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, আজ দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনা হবে।

ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে সভাটি আজ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

সভা শেষে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT