1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিনিধি || রাজধানীর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী আলআমিন জানান, মৃত যুবক একজন ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মাগুরা সদরের পাতুরিয়া গ্রামে। তার বাবার নাম অমল জোয়াদ্দার।

তিনি বলেন, “দিনগত রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ী কাঁচামালের আড়তের সামনে দিয়ে ওই যুবক হেঁটে যাওয়ার সময় ৩-৪ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার বুক, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। বিষয়টি টের পেয়ে আমরা কয়েকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসি।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “যাত্রাবাড়ী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারীরা তাকে চেনেন বলে জানান। তার নাম পরিচয় তার এনআইডি কার্ড থেকে সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT