1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভোটের দিন যত এগিয়ে আসবে, উৎকণ্ঠা ততই কমে যাবে: সিইসি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভোটের দিন যত এগিয়ে আসবে, উৎকণ্ঠা ততই কমে যাবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক || প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ঘিরে সার্বিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন পুরোপুরি আশাবাদী। সাম্প্রতিক সময়ে হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হলেও ভোটের দিন যত এগিয়ে আসবে, মানুষের ভয় ও উৎকণ্ঠা ততই কমে যাবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে কাজ করছে। আসন্ন নির্বাচন কমিশনের ওপর জনগণের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, এবারের নির্বাচনের মধ্য দিয়ে তা পুনরুদ্ধার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থাকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, এই হাইব্রিড ভোটিং পদ্ধতি ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরেও একটি রোল মডেল হতে পারে। কমিশন এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট এবং আগামী কয়েক দিনের মধ্যে নিবন্ধনের হার আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা এই ব্যবস্থায় ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিবন্ধনের হার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন সিইসি।

পোস্টাল ব্যালট বাস্তবায়নের ক্ষেত্রে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, কানাডায় ডাক ধর্মঘটের কারণে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। পাশাপাশি মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিবন্ধন সংক্রান্ত জটিলতাও ছিল। এসব চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করা সম্ভব হয়েছে। এছাড়া একাধিক সাইবার হামলার চেষ্টা প্রতিহত করে ভোটিং সিস্টেমকে নিরাপদ রাখা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT