1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফরিদপুরে বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি || সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলার সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময়ে তাদের বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে সেই আদেশ প্রত্যাহার করে তাদের স্বপদে বহাল করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিএনপির সাত নেতা হলেন- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলা বিএনপির সদস্য মো. আরিফুল ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু জাফর সরদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজী সিরাজুল ইসলাম ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেছ আলী ইছা বলেন, “ফরিদপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সুপারিশে সাত বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT