1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাতে বাল্কহেডের কেবিনে সহযোগীদের সঙ্গে ঘুম, সকালে মিলল যুবকের লাশ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রাতে বাল্কহেডের কেবিনে সহযোগীদের সঙ্গে ঘুম, সকালে মিলল যুবকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জের শাহজাদপুরে বাল্কহেডের কেবিন থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীতে বাল্কহেডের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাফিজুল ইসলাম হাফিজ একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাফিজুল ইসলাম বালু ব্যবসায় জড়িত ছিলেন। গত রাতে বাল্কহেডের কেবিনে চার সহযোগীর সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। সোমবার সকালে সহযোগীরা তাকে মৃত অবস্থায় পান। পরে চৌহালী নৌ পুলিশকে খবর দেওয়া হয়।

ফিরোজ উদ্দিন বলেন, ‘‘হাফিজের সহযোগীরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT