1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুয়াশাভেজা ভোরে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কুয়াশাভেজা ভোরে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪২০ বার দেখা হয়েছে
দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করছে পুলিশ (বাঁয়ে), দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল (ডানে)।

মৌলভীবাজার প্রতিনিধি || মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাসিন্দা নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯) ও একই ইউনিয়নের দুলু মিয়ার ছেলে জাবেদ আহমদ (১৯)।

খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। তবে পিকআপসহ চালক পালিয়ে গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ফলবাহী পিকআপের সাথে সামনে থেকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT