1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আবারো শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আবারো শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেওয়ার পর আবারো শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান।

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন।

এসময় তারা তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টিরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমর ‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ এমন স্লোগান দেন।

এর আগে শুক্রবার জুমার পর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেন।

রাতেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

তিনি বলেন, “আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে সরকারকে সময় দিয়েছিলাম৷ সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে৷ যতক্ষন পর্যন্ত খুনীদের গ্রেপ্তার করা না হয় অবরোধ কর্মসূচি চলবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT