1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি অনুমোদন করেছে ইসি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি অনুমোদন করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির চার সদস্যের সম্মতিতে আবেদনটি গৃহীত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিবন্ধন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক। নাগরিকরা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করলে যেকোনো নির্বাচনি এলাকায় ভোট দিতে পারেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক তথ্য দেন।

পরে ইসি সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধনের আনুষ্ঠানিকতা সারলেও তালিকায় নাম উঠতে এক দিন সময় লাগবে।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসম্বলিত ভোটার তালিকা তৈরি করা হয়। তখন তারেক রহমান কারাগারে ছিলেন। ২০০৮ সালে মুক্তির পর চিকিৎসার জন্য লন্ডনে যান এবং দীর্ঘ সময় দেশে না ফেরায় এনআইডি পাননি। ২০২৪ সালে অভ্যুত্থানের পর তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT