1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি || দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় এখানে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। রবিবার (২৮ ডিসেম্বর) নিকলীর তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিকলী প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ জানান, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত বছরও শীতে দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। গত দুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে এখানে।

এদিকে, তীব্র শীত ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দৈনন্দিন কাজে যেতে না পেরে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। শীতের প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডায় ধানের চাড়া নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী বলেন, “গত কয়েকদিন ধরে শীত বৃদ্ধি পাওয়ায় আমাদের এখানে ব্যাথাজনিত রোগী সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমরাও তাদের সেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা বেগ পোহাতে হচ্ছে।”

তিনি বলেন, “শীত যদি আরো বাড়তে থাকে, তাহলে আমাদের জন্য রোগীদের সেবা দেওয়া চ্যালেঞ্জ হয়ে উঠবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT