1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দেশ বাঁচাতে হলে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: মাহমুদুল - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দেশ বাঁচাতে হলে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: মাহমুদুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, “দেশকে রক্ষা করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।”

তিনি মনে করেন, “এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনি রিপোর্টিং বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথির সমাপনি বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালাটি ইএনডিপির অর্থায়নে যৌথভাবে আয়োজন করে এমআরডিআই এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। অনুষ্ঠানে আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মাহমুদুল হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনাদের লেখার ওপর অনেক কিছু নির্ভর করছে। দেশকে বাঁচাতে হলে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়ার প্রয়োজন নেই, বরং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে। কোথাও কারচুপি হলে তা তুলে ধরতে হবে।”

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT