1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বৈছাআ নেতা মাহদীর নিঃশর্ত মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বৈছাআ নেতা মাহদীর নিঃশর্ত মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার দেখা হয়েছে
শনিবার রাত সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

নিজস্ব প্রতিবেদক || বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন সংগঠনটি কেন্দ্রীয় নেতারা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হওয়াতে রাস্তায় ধীরগতিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলামকে শাহবাগ অবরোধে দেখা যায়।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যার পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ওই ঘটনার পর ৩ জানুয়ারি মাহাদীকে গ্রেপ্তারের তথ্য দেয় হবিগঞ্জ পুলিশ। পরপরই তার মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ্য মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের পক্ষে একের পর এক পোস্ট দেওয়া হয়। সেখানেই শাহবাগ অবরোধের ডাক দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT