1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সহপাঠীকে হত্যার প্রতিবাদে তেজগাঁও সড়কে শিক্ষার্থীরা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সহপাঠীকে হত্যার প্রতিবাদে তেজগাঁও সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে
ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে রানার সহপাঠীরা হত্যার বিচার এবং সকল আসামিকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সড়কে যাতায়াতকারী অফিসগামী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।

তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার ডিসি ইবনে মিজান দৈনিক প্রথম ডাককে বলেন, “বাকি অভিযুক্তদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তদন্তের ভিত্তিতে আসামিদের শনাক্ত করছে। শেরেবাংলা নগর থানা পুলিশ তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রিফাতসহ দুজনকে গ্রেপ্তার করেছে।”

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT