1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রতীক বরাদ্দের আগে ভোটের প্রচার নিষিদ্ধ, স্মরণ করিয়ে দিল ইসি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রতীক বরাদ্দের আগে ভোটের প্রচার নিষিদ্ধ, স্মরণ করিয়ে দিল ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || কিছু কিছু আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আবারো সব প্রার্থীকে সকর্ত করে বলে দিল, প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচার চালাতে পারবেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চলমান প্রক্রিয়ায় আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণবিধিমালা মেনে প্রচার শুরু করতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা উচ্চারণ করে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে মনোনয়ন থেকে প্রতীক বরাদ্দ, তারপর প্রচার ও ভোটগ্রহণের আগে প্রচার বন্ধের সুনির্দিষ্ঠ দিনক্ষণ জানিয়ে দিয়েছিল। তবে নাটোরসহ কিছু কিছু জায়গায় প্রতীক নিয়ে গণসংযোগের অভিযোগ রয়েছে।

ফলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন ফের বলে দিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে।

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্ধারিত সময়সীমা ও বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT