1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিনিধি || ঢাকার যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের সামনে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাগর হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিকশার যাত্রী নয়ন মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

নয়ন মিয়া জানান, ভোরের দিকে তিনি রিকশায় কিছু কাঠের মালামাল তুলে রিকশার পাশে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি বেপরোয়া কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে চালক সাগরের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের বাড়ি ঢাকার শনিরআখড়ায়

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT