1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে
সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নিজস্ব প্রতিবেদক || দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “অভ্যন্তরীণ (ইন-কান্ট্রি) পোস্টাল ভোটের ব্যালট আজ থেকে বিতরণ শুরু হয়েছে। এটি পাবেন নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ভোটাররা।”

এর আগে ইসি সচিব জানিয়েছিলেন,দেশের অভ্যন্তরে যেসব ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের জন্য পাঠানো ব্যালটগুলো হবে প্রচলিত ব্যালটের মতোই আসনভিত্তিক। এতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত থাকবে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ও প্রবাসে পোস্টাল ভোট দেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। এদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন। অন্যদিকে প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

এরইমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রতীক বরাদ্দের দিন ২১ জানুয়ারি থেকে তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ফেরত পাঠাতে পারছেন। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের ১১৯টি প্রতীকের ছবি রয়েছে, তবে কোনো দল বা প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT