1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দেশের অভ্যন্তরে পাঠানো হলো ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দেশের অভ্যন্তরে পাঠানো হলো ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত ১৮টি জেলায় ৬৩ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সোমবার (২৬ জানুয়ারি) থেকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু হয়।

এবার দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের জন্য পাঠানো ব্যালটগুলো আসনভিত্তিক। এসব ব্যালটে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ও প্রবাসে পোস্টাল ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। এদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন। অন্যদিকে প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

এরইমধ্রে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রতীক বরাদ্দের দিন ২১ জানুয়ারি থেকে তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ফেরত পাঠাতে পারছেন। প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটে নির্বাচন কমিশনের নির্ধারিত ১১৯টি প্রতীকের ছবি রয়েছে, তবে কোনো দল বা প্রার্থীর নাম উল্লেখ নেই।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT