1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাগেরহাটে বন্দি ২৩ ভারতীয় জেলের ৩ মাস পর মুক্তি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বাগেরহাটে বন্দি ২৩ ভারতীয় জেলের ৩ মাস পর মুক্তি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে
মুক্তি পাওয়া ভারতীয় জেলেদের কয়েকজন।

বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাট কারাগারে বন্দি থাকা ২৩ জন ভারতীয় জেলে অবশেষে মুক্তি পেয়েছেন।

৩ মাস ৮ দিন পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তির সময় উপস্থিত ছিলেন খুলনার ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দ্রজিত মুখার্জি, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানা।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠায়।

কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ২৩ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তিপ্রাপ্ত জেলেদের মধ্যে ১৪ জন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা এবং ৯ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানানো হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে তাদের হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT