1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্বাচন ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা, অবৈধ প্রবেশে ৩ জনের কারাদণ্ড - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নির্বাচন ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা, অবৈধ প্রবেশে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে প্রবেশ ও যানবাহন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে অবৈধভাবে সচিবালয়ে প্রবেশের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিং করছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট টিম। এই কার্যক্রমের আওতায় গত ২৫ জানুয়ারি অননুমোদিতভাবে সচিবালয়ে প্রবেশের দায়ে দুইজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন মো. আলিফ শরীফ ও মো. আশিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে তারা সচিবালয়ে প্রবেশ করেছিলেন, যা সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মো. আলিফ শরীফ দীর্ঘদিন ধরে অবৈধভাবে সচিবালয়ের প্রবেশ পাস তৈরির সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও তিনি একাধিক ব্যক্তিকে এ ধরনের পাস সংগ্রহে সহায়তা করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আলিফ শরীফকে এক মাস এবং মো. আশিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার সূত্র ধরে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই অপরাধে জড়িত থাকার অভিযোগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলমকে শনাক্ত করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT