1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে প্রাপ্যতা অনুযায়ী সাতক্ষীরায় জনবল বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিকারের সিদ্ধান্তের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি সাংবাদিকদের জানান, সাতক্ষীরায় সুন্দরবনের একটি বড় অংশ রয়েছে এবং ভোমরা স্থলবন্দর বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দরে পরিণত হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাতক্ষীরাকে দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে দেখা হচ্ছে। ফলে জেলাটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ ২০২০ সালের ৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ দেশের জেলা শ্রেণিবিন্যাস হালনাগাদ করে একটি পরিপত্র জারি করেছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ৮টি বা তার বেশি উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘এ’ ক্যাটাগরি, ৫ থেকে ৭টি উপজেলা থাকলে ‘বি’ ক্যাটাগরি এবং ৫টির কম উপজেলা থাকলে ‘সি’ ক্যাটাগরির জেলা হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এছাড়া, ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বের কারণে কোনো কোনো জেলাকে বিশেষ ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT