1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে
বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক || প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।

বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টা ৫০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে আরো রয়েছেন- দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ।

বৈঠকে সিইসি সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT