1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রুমিন ফারহানার সঙ্গে গিয়ে বিএনপির ‘রোষের কোপে’ ছয় নেতাকর্মী - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রুমিন ফারহানার সঙ্গে গিয়ে বিএনপির ‘রোষের কোপে’ ছয় নেতাকর্মী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || নির্বাচনের মাঠে নেমে সাড়া জাগানো ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার ভোটের প্রচারে যুক্ত থাকায় দলীয় রোষের কোপে পড়ে বিএনপি থেকে ছাঁটাই হলেন ছয়জন।

বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করে ভোট করায় রুমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই নেত্রীর সঙ্গে তার নির্বাচনি প্রচারে যুক্ত থাকায় বহিষ্কার হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির ছয় নেতাকর্মী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি অবহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে ও শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারে যুক্ত থাকায় শাহবাজপুর ইউনিয়ন বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছয়জন হলেন: শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া, দপ্তর সম্পাদক জুয়েল আলী, প্রচার সম্পাদক জুনায়েদ খান, যুববিষয়ক সহসম্পাদক নুর উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মনির হোসেন এবং শাহবাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মালেক।

জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর এবং জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করের নির্দেশে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাদের ছেঁটে ফেলা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ছয় নেতা শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী রুমিনের নির্বাচনি প্রচারে সক্রিয়। তাদের মধ্যে জুয়েল আলী রুমিনের মনোনয়নপত্রে প্রস্তাবকারী, জুনায়েদ খান সমর্থনকারী এবং নুর উদ্দিন সাক্ষী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT