1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিরাজগঞ্জে সিল্কসিটি লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সিল্কসিটি লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
লাইনচ্যুত সিল্কসিটি ট্রেন

সিরাজগঞ্জ প্রতিনিধি || ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার সদান্দপুর এলাকায় শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে ট্রেনটির শিকল টেনে গতি থামানো হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT