1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
একটি মহল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: ফখরুল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

একটি মহল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: ফখরুল

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক || দেশকে নতুন করে গড়ে তোলার কার্যক্রম শুরু হওয়ার সময় একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “যখন দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমান কাজ শুরু করেছেন, ঠিক সেই সময় একটি মহল আমার দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। এটি অত্যন্ত দুঃখজনক।”

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা যখন একটি সংসদীয় ব্যবস্থা ও সরকারের মাধ্যমে সংসদের ভেতরে সব সমস্যার সমাধান করতে চাইছি, তখন সেই মহল রাজপথে নেমে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমি মনে করি, দেশকে আবার একটি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা অন্যায়ভাবে এই কাজ করছে।”

দেশবাসীকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতীতেও দেখা গেছে, যখনই দেশ এগিয়ে যেতে শুরু করে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশকে আবার পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করে।”

বিএনপি মহাসচিব বলেন, “চিকিৎসকরা দেশের সবচেয়ে উচ্চশিক্ষিত ও গুরুত্বপূর্ণ শ্রেণির মানুষ। দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করছেন। তাই দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “দেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা- যে বাংলাদেশে উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত হবে।”

তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেশের মূলনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’।”

ড্যাবের চিকিৎসকদের অবদানের প্রশংসা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক আন্দোলন এবং দেশ গঠনের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকরা অনন্য অবদান রেখে চলেছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তারা মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে এসেছেন। করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের সময় জীবন বাজি রেখে চিকিৎসাসেবা দিয়েছেন।”

মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসার সময়ও চিকিৎসকরা চিকিৎসাকেন্দ্র স্থাপন করে দীর্ঘদিন সেবা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনেও অনেক চিকিৎসক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” দলের সাবেক চেয়ারপরসন খালেদা জিয়ার চিকিৎসাসেবায় যারা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের ‘ফ্যাসিবাদী শাসনের’ পর দেশে ফিরে তারেক রহমান প্রথম যে কথা বলেছিলেন- ‘আই হ্যাভ এ প্ল্যান- সেই পরিকল্পনা তিনি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। নির্বাচনের পর দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রতিটি পদক্ষেপ জনগণ ও দেশের কল্যাণের জন্য হচ্ছে বলেও দাবি করেন তিনি।

চিকিৎসা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, অতীতের তুলনায় চিকিৎসা খাতে সবচেয়ে বড় বরাদ্দ দেওয়া হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আগামী পাঁচ বছরে চিকিৎসা খাতে বরাদ্দ জিডিপির প্রায় ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পর ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্ব বিএনপির ওপর পড়ে। ১৯৭৫ সালের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তী সময়ে খালেদা জিয়া দেশকে গড়ে তুলেছেন। এবার সেই দায়িত্ব তাদেরই ছেলে তারেক রহমানের ওপর এসে পড়েছে।”

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেনসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT