1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জে একের পর এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদ-পদবি ও দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করছেন।

শনিবার (৮ আগস্ট) পদত্যাগ করেছেন দুজন। তারা হলেন- মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও মুকসুদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এফ এম মামুন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তারা দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে আর কোনোদিন রাজনীতি করবেন না বলে জানিয়েছেন।

এ নিয়ে গত পাঁচ দিন জেলায় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT