1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত থানায় হ্যান্ডকাফ পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ৭ মোংলায় বেতন দিতে বিলম্ব হওয়ায় শ্রমিকদের বিক্ষোভ রাঙামাটির মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা প্রধানমন্ত্রীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবার জিপিএ-৫ অর্জন অত্যাচারীর পথে হাঁটলে দিল্লিতে যেতে হবে: জামায়াত আমির নিউজিল্যান্ডে ওষুধ-পাটপণ্য রপ্তানি করতে বাংলাদেশের নতুন উদ্যোগ এসএসসির ফল : ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, উত্তীর্ণ হয়নি ৩৮ শতাংশ শিক্ষার্থী যোগ্যতম মূল্যায়নের নতুন যুগে এসএসসির ফল: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক || প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ হয়

প্রধানমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT