1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাড়িতে ঢুকে যুবদল কর্মীকে গুলি, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী এখন দেয়ার মতো সামর্থ্য আছে কিন্তু ভাইজান নাই: মনিরা মিঠু বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না: তথ্য উপদেষ্টা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, স্লোগানে ইবি শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের নতুন সিদ্ধান্ত বাতিল চায় জাকসু শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাবি ছাত্রশিবিরের বিক্ষোভ বিচ্ছেদ মামলায় কি কি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী? আবারও সরাসরি বিশ্বকাপে ওঠতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ট্রাম্পের দাবি, ইনফান্তিনোকে সরানোটা হবে ‘ভয়াবহ ভুল’ বাংলাদেশের বিপক্ষে দুই অলরাউন্ডার নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাড়িতে ঢুকে যুবদল কর্মীকে গুলি, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
হামলায় আহত যুবদল কর্মী মো. সোহাগ ওরফে সোহেল

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে যুবদলের সাবেক নেতা মো. সোহাগ ওরফে সোহেলকে গুলি করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রবিবার (৯ আগস্ট) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি একই গ্রামের চৌকিদার বাড়ির মো. মাহফুজ মিয়ার ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই চার বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরেন সোহেল। বুধবার (৫ আগস্ট) দুপুরে পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় রসুলপুর গ্রামের যুবদল কর্মী সুমনকে পথরোধ করে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে রবিবার রাতে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতা ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে একদল লোক সোহেলকে বাড়িতে ঢুকে গুলি করে। স্থানীয়রা দ্রুত সোহেলকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, “গোপালপুর ইউনিয়নে জামায়াত-শিবিরের রাজনীতি না করলে বসবাস করাই কঠিন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবদল নেতা সোহেলকে বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়।”

অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আবু তাহের। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নন।”

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, “এলজির ছররা গুলিতে আহত হয়েছেন সোহেল। রাজনৈতিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT