1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার কথাও ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রশংসনীয় অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকের অনুমোদন পেয়েছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে শুরু হওয়ার কথা জানানো হয়। ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়েও জোরালো আশ্বাস পাওয়ার তথ্য কমিটিকে অবহিত করা হয়।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করে আরও জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির সদস্যরা অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT