1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশে মার্কিন বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ এশিয়াবিষয়ক ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশপের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিধি কীভাবে আরো বাড়ানো যায়, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মার্কিন বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ ও কার্যকর আলোচনা হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।

বৈঠক সম্পর্কে অতুল কেশপ জানান, বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে তারা ধারণা পেয়েছেন। বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগের সুযোগ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT