1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন ৫ সেপ্টেম্বর - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন ৫ সেপ্টেম্বর

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি || আইনি জটিলতা কাটিয়ে খুলনা চেম্বার অব কমার্স নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচনি বোর্ড। তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাহীনুজ্জামান জানান, উচ্চ আদালতের রিট পিটিশন নম্বর ৮৭৯১/২০২৬-এর আদেশে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন তফসিলের কার্যক্রম এক মাস স্থগিত রাখা হয়। এক মাস অতিক্রম হওয়ার পর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আগামী ১৩ থেকে ১৬ আগস্ট মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল, ১৭ আগস্ট আপিল নিষ্পত্তি ও বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৮ ও ১৯ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে, বুধবার বৈধ মনোনীত ৫৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থী তালিকায় সভাপতি পদে রয়েছেন তারিকুল ইসলাম জহির ও কাজী হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে বদরুল আলম মার্কিন ও কে এম হুমায়ুন কবির, সহ-সভাপতি পদে মইনুল ইসলাম (মঈন জমাদ্দার), ইঞ্জিনিয়ার শেখ শফিকুল ইসলাম তুহিন ও মোশাররফ হোসেন।

পরিচালক পদে জুনায়েত খান, শাহিন হাওলাদার, বদরুল আনাম খান, সোহাগ দেওয়ান, কামরুজ্জামান বাবু, ইমাম হোসেন চৌধুরী ময়না, গোলাম আক্কাস, অহেদুজ্জামান খসরু, শেখ কামাল উদ্দিন, নাজমুস সাকিব, মাহবুবুর রহমান, আবু সাঈদ শেখ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শেখ মনজুর হাসান, মাসুদুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, জিয়াউর রহমান খান, জি এম আজিজুর রহমান, কুতুব উদ্দিন, এস এম ওবায়দুল্লাহ, আবদুর রউফ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তানজিমা জেসমিন, শিকদার জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, কাজী আবদুস সোবহান, সোলায়মান খান, গাজী শরিফুল ইসলাম, মিজানুর রহমান, এখলাছুর রহমান, জাহিদুর রহমান জাহিদ, সরোয়ার এহসান জিয়া, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহ মোহাম্মদ মাসুক উল হুদা, মিজানুর রহমান গোলদার, নাজমুস সাকির, মোশাররফ হোসেন, রাজিবুল ইসলাম, আহসান হাবিব, এমদাদুল হক, ওমর খালেদ, ইকবাল হোসেন, শেখ ইমাম হোসেন ও জাহিদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT