চাঁদপুর প্রতিনিধি || চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের ছায়াবাণী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজীব কর বলেন, নিহতের সঙ্গে থাকা মাদ্রাসার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহতের নাম তায়েবা আক্তার। সে চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবার নাম তাজুল ইসলাম এবং মায়ের নাম আমেনা বেগম।