1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা গঠন করবে তুরস্ক,পাকিস্তান, সৌদি আরব - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা গঠন করবে তুরস্ক,পাকিস্তান, সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || গত সপ্তাহে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির অধীনে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা গঠন করবে। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই জোট প্রতিরক্ষা শিল্প সহযোগিতাকেও আরো গভীর করবে।

তিনটি দেশ ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শঙ্কিত সুন্নি মুসলিম মার্কিন মিত্র দেশগুলো এর বদৌলতে জোট করেছে। তারা বলেছে যে, এই চুক্তিতে বলা হয়েছে, কোনো সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সকলের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে, যা ন্যাটোর ৫ নং অনুচ্ছেদের যৌথ প্রতিরক্ষা ধারার অনুরূপ।

আঙ্কারায় এক সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যবস্থার মধ্যে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সামরিক প্রধানরা অন্তর্ভুক্ত থাকবেন। এই চুক্তির অধীনে যৌথ সামরিক মহড়ারও পরিকল্পনা করা হচ্ছে। এতে প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিময়ও এই সহযোগিতার অন্তর্ভুক্ত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT