1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
ছবি: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক || ১৭ আগস্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার (১২ আগস্ট) পাকিস্তানের সরকারি সূত্রে এ তথ্য জানিয়েছে তুুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, “উভয় পক্ষই মেয়াদ বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে তাদের সম্মতি নিশ্চিত করেছে।”

সূত্রটি আরো যোগ করে, “তবে মেয়াদ কতদিন বাড়ানো হবে, তা চূড়ান্ত করতে দুই পক্ষ বর্তমানে বার্তা বিনিময় করছে।”

চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। পরবর্তীতে ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে দেশ দুটি। তবে নিরাপত্তাজনিত নিশ্চয়তা ও বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে অবাধ নৌ চলাচলের বিষয়ে দ্বিমত তৈরি হওয়ায় আলোচনা স্থবির হয়ে পড়ে।

পরবর্তীতে ৮ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর সামরিক হামলা চালায়। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং এর জবাবে তেহরানও জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ একাধিক আরব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT