1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দেশকে সমৃদ্ধ করার সংগ্রামে খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন: ফখরুল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

দেশকে সমৃদ্ধ করার সংগ্রামে খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন দলটির মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশের ভাগ্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্য জড়িয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “এই দিনে দেশনেত্রী (খালেদা জিয়া) জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। বাংলাদেশে বারবার তার নেতৃত্বে সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন। দেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন।”

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি যে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম করেছেন, লড়াই হরেছেন, নিজের প্রশ্নে আপস করেননি; তিনি দলকে ধারণ করেছেন। তার কাজ, তার প্রেরণা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়।”

“এই দিনে শপথ নেব, বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত হবে, যে দল সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে”, যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা খালেদা জিয়ার নীতি-ভিশন ২০৩০, পরবর্তীকালে তারই দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে অর্জিত সম্পদের ভাগ আমরা অনেকে পেলেও লড়াইয়ের মাঠে তিনি সবাইকে পাননি। তাতে তিনি মনঃক্ষুণ্ন হননি। তিনি সবাইকে আপন করে নিয়েছেন, সবার অপরাধ ক্ষমা করেছেন। সবাইকে যথাযথ মর্যাদায় আসীন করেছেন।”

তিনি বলেন, “তার দীর্ঘ আন্দোলনের ফসল গণতন্ত্র পুনরুদ্ধার। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ দেবেন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির হোসেন মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT