খেলাধুলা ডেস্ক || ইতিহাসের পাতায় বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মাটিতে অবিশ্বাস্য জয়!
অবিশ্বাস্য! অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল বাংলাদেশ। তাও আবার ৯ উইকেটের দাপুটে ব্যবধানে!
শুধু জয় নয়, ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের আধিপত্য। টানা ১১টি সেশন অস্ট্রেলিয়াকে ডমিনেট করে নিজেদের ক্রিকেট ইতিহাসে লিখে ফেলল এক অবিস্মরণীয় অধ্যায়।
অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয়—বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বিশেষ এক মুহূর্ত।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় থেকে ২৭রান দূরে বাংলাদেশ, ৫৭ রানের টার্গেট
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭ ওভারে ৩০/১
জয়ের জন্য প্রয়োজন ২৭ রান
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় থেকে ৫৭ রান দূরে বাংলাদেশ। তবে দলীয় চতুর্থ রানেই আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম ফিরলেন রানের খাতা না খুলেই। জশ হ্যাজেলউডের বলে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার। সাদমান ইসলাম ১৩ ও মুমিনুল ৪ রনে ব্যাটিং করছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় থেকে ৫৭ রান দূরে বাংলাদেশ
শেষ বাধাটাও সরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। নাথান লায়নকে এলবিডব্লিউ করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নিলেন এই অলরাউন্ডার।
সুইপ করতে গিয়ে বল মিস করেন লায়ন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। বলটি মাঝস্টাম্প ও অফস্টাম্পের সামনে আঘাত করে সোজা গিয়ে লাগত মিডল স্টাম্পে। ১৫ রানে ফিরলেন লায়ন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামল ২৮৪ রানে। বাংলাদেশের সামনে এখন জয়ের জন্য লক্ষ্য মাত্র ৫৭ রান।
সেঞ্চুরিয়ান গ্রিনকে ফেরালেন হাসান
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৯১ ওভারে ২৮২/৯
লিড ৫৪ রানের
অবশেষে থামল ক্যামেরন গ্রিনের লড়াই। সেঞ্চুরি পাওয়ার কিছুক্ষণ পরই হাসান মাহমুদের বলে ফিরলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ২০১ বলে ১০৪ রানের দারুণ ইনিংসে ছিল ৪টি চার।
বাংলাদেশের বোলারদের চাপে যখন অস্ট্রেলিয়ার লেজ একের পর এক বেরিয়ে আসছিল, তখন গ্রিনই স্বাগতিকদের ইনিংসকে টেনে নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এটি তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি, সব মিলিয়ে তৃতীয়। গ্রিনের বিদায়ে বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দিয়ে জয়ের পথে এগিয়ে যাওয়ার বড় সুযোগ।
স্টর্কের প্রতিরোধ ভাঙলেন তাসকিন
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৮৭ ওভারে ২৫১/৮
লিড ২৪ রানের
দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। ১৮ রান করা মিচেল স্টার্ককে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তাতে ভেঙেছে স্টার্ক ও গ্রিনের ৪৩ রানের জুটি।
অস্ট্রেলিয়ার হাতে তখন মাত্র দুই উইকেট। আর গ্রিনকে সঙ্গ দিতে ক্রিজে আসেন নাথান লায়ন।

এগিয়ে থেকেই লাঞ্চে গেল বাংলাদেশ
চতুর্থ দিনের সকালের সেশনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৩১ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ৮২ রান, তবে হারিয়েছে ৩ উইকেট। তিনটিই মেহেদী হাসান মিরাজের শিকার। তাঁর ঘূর্ণিতে ফিরেছেন অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার ও প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৮৪ ওভারে ২৪৩/৭
লিড ১৫ রানের
শেষ দিকে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্কের প্রতিরোধে কিছুটা স্বস্তি পেয়েছে অস্ট্রেলিয়া। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৩৬ রান। গ্রিন ৮৫ রানে, স্টার্ক ১৪ রানে অপরাজিত। তবে অস্ট্রেলিয়ার লেজ এখনো বাকি, বাংলাদেশের লক্ষ্য দ্রুত সেটি গুটিয়ে ফেলা।

লিড পেল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৮১ ওভারে ২২৮/৭
অবশেষে বাংলাদেশের লিড পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। ৮১তম ওভারে স্টার্কের লেগবাই রানের সৌজন্যে প্রথম ইনিংসের ঘাটতি পেরিয়ে ১ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। ক্রিজে দারুণ লড়াই করে যাচ্ছেন ক্যামেরন গ্রিন। তিনি অপরাজিত ৭৬ রানে। তাঁর সঙ্গে আছেন মিচেল স্টার্ক, অপরাজিত ৯ রানে। পার্টনারশিপ ২২ রানের। বাংলাদেশের এখন প্রয়োজন দ্রুত এই জুটি ভেঙে অস্ট্রেলিয়ার লেজ গুটিয়ে দেওয়া।
এবার মিরাজের শিকার কামিন্স
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৭৫ ওভারে ২১২/৭
সকালের সেশনে মিরাজের তৃতীয় শিকার প্যাট কামিন্স। ৭৪তম ওভারের শেষ বলে মিরাজের বলে শর্ট লেগে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আট নম্বরে নেমে ৮ রান করেছেন কামিন্স।বাংলাদেশের চেয়ে ১৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
এই উইকেটটি ইনিংসে মিরাজের চতুর্থ। অস্ট্রেলিয়ার হাতে আছে শেষ তিন উইকেট। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গে মিচেল স্টার্ক। গ্রিন অপরাজিত ৬৪ রানে।
ওয়েবস্টারকে বোকা বানালেন মিরাজ
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৬৭ ওভারে ১৯৫/৬।
৩৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া
অফ স্পিনের দুর্দান্ত প্রদর্শনী। বাঁক নেওয়ার অপেক্ষায় ছিলেন বো ওয়েবস্টার, কিন্তু মিরাজের বলটি সোজা চলে গেল। শেষ মুহূর্তে ব্যাট নামিয়েও সামলাতে পারেননি। বল আঘাত করল স্টাম্পে। ৫ রানে ফিরলেন ওয়েবস্টার। সকালের সেশনে এটি মিরাজের দ্বিতীয় উইকেট, ইনিংসে তৃতীয়। অস্ট্রেলিয়ার লেজও তখন স্পষ্ট হয়ে উঠেছে।
ক্যারিকে ফিরিয়ে শুরু মিরাজের
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৬০ ওভারে ১৭৮/৫
সকালের প্রথম আঘাতটিও এসেছে মিরাজের হাত ধরে। ৫৯.৩ ওভারে তাঁর বড় বাঁক নেওয়া বলে ব্যাটের কানায় বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৭২ বলে ৩০ রান করে ফিরেছেন অ্যালেক্স ক্যারি। ভেঙেছে ক্যারি ও ক্যামেরন গ্রিনের ৫৬ রানের জুটি। ৫০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।